ডাক বিভাগে ৩৬ পদে ১৬৯ জন নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ ডাক বিভাগ ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

পদ ও বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী পদভেদে জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন ২০ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

সর্বোচ্চ গ্রেডের পদ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড-১১), পদসংখ্যা ৭। বেতন ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা।

ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি পদে ৩১ জন নেওয়া হবে (গ্রেড-১২)। বেতন ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা।

উপজেলা পোস্টমাস্টার পদে ২২ জন নেওয়া হবে (গ্রেড-১৩)। বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়া সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৭ জন, উচ্চমান সহকারী পদে ৮ জন এবং আরও বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কিছু পদে অষ্টম শ্রেণি পাসেও আবেদন করা যাবে।

আবেদন ফি

১ ও ২ নং পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা। ৩ থেকে ২৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নং পদের জন্য ৫৬ টাকা।

ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। ফি অফেরতযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বিস্তারিত তথ্য ও লিংক ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment