মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নিয়ম শিথিল করল সরকার

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করেছে সরকার। সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করে এই সুযোগ তৈরি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়। ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয় এবং সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হয়।

যা বদলালো নিয়মে

সংশোধিত বিধান অনুযায়ী মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং বিভিন্ন অংশের মাপ নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

নতুন বিধানে রেট্রো রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়তা হবে।

আরও পড়ুনঃ ওয়ালটনে সাব সেকশন ইনচার্জ পদে নিয়োগ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত

কেন এই সংশোধন

বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা এক রকম নয়। ফলে নির্দিষ্ট মাপের নম্বরপ্লেট সব মোটরসাইকেলে যথাযথভাবে বসানো যাচ্ছিল না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সড়কে শৃঙ্খলা ফেরাতে ক্যামেরার আওতায় মোটরসাইকেল আনতে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ মোটরসাইকেল আমদানির বিধি-নিষেধ উঠল, গেজেট প্রকাশ

সময়সীমা বাড়লো

এর আগে সামনের নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা ছিল। পরে সংস্থাটি তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করে।

দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। বিপুলসংখ্যক যানবাহনে সময়ের মধ্যে নম্বরপ্লেট লাগানোর বাস্তব সমস্যার কথা বিবেচনা করে সময় বাড়ানো হয়।

সংশোধিত বিধিমালা প্রকাশের ফলে এখন প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।

আরও পড়ুনঃ এক চার্জেই চলবে ১৩০ কিলোমিটার, বাংলাদেশে রিভোর নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment