এক চার্জেই চলবে ১৩০ কিলোমিটার, বাংলাদেশে রিভোর নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল

বাংলাদেশের ইলেকট্রিক যানবাহনের বাজারে নতুন দুটি মোটরসাইকেল উন্মোচন করেছে রিভো বাংলাদেশ। রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ‘রিভো সি৩৫’ এবং ‘রিভো সি৩৫-ওয়াই’ নামে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আনার ঘোষণা দেয়।

প্রতিষ্ঠানটির দাবি, একবার সম্পূর্ণ চার্জে বাইক দুটি সর্বোচ্চ প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। নগর জীবনের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করতে আধুনিক প্রযুক্তি ও কমপ্যাক্ট ডিজাইনে মডেল দুটি তৈরি করা হয়েছে।

রিভো সি৩৫-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে রিভো সি৩৫ ওয়াই কিনতে খরচ হবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

রিভো সি৩৫ ও সি৩৫ ওয়াইয়ের ফিচার, দাম ও বিশেষ অফার

নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেলে যুক্ত করা হয়েছে রিয়েল টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যা ব্যাটারির চার্জের বর্তমান অবস্থা শতাংশ হিসেবে দেখায়। এছাড়া রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য সহজেই দেখা যাবে।

রিভোর নতুন মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে মেকা অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি। ক্রেতারা জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন এবং গ্লো রেড এই চারটি রঙের মধ্যে পছন্দের মডেল নির্বাচন করতে পারবেন।

আরও পড়ুনঃ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা: সড়কমন্ত্রী

প্রতিষ্ঠানটির তথ্যমতে, দুটি বাইকেই রয়েছে ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ দক্ষতার পাওয়ারট্রেইন। রিভো সি৩৫ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫ ওয়াই ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিতে চলতে পারে।

উন্মোচন অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আধুনিক নগর জীবনের চালকদের কথা মাথায় রেখে স্মার্ট ও শূন্য নির্গমন প্রযুক্তির এই মোটরসাইকেল তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন যাতায়াতে কার্যকর ভূমিকা রাখবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন মডেল দুটি বাজারে আনার উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি শার্ট এবং একটি কীরিং। অন্যদিকে রিভো সি৩৫ ওয়াই কিনলে দেওয়া হবে একটি হেলমেট, একটি টি শার্ট এবং একটি কীরিং।

রিভো জানিয়েছে, নতুন দুটি মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুম থেকে জানা যাবে।

আরও পড়ুনঃ চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ব্যাংকিং

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment