রাজধানী ঢাকার যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগামী ছয় মাসের মধ্যে শহরের ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে রাজধানীর ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। ডিএমপি জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই আরও কয়েকটি মোড়ে নতুন সিগন্যাল যুক্ত হবে এবং মোট সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে।
এছাড়া যানজট নিয়ন্ত্রণে গত এক বছরে রাজধানীর ৭৫টি স্থানে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে জিপিএসভিত্তিক ট্রাফিক নজরদারি এবং আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুনঃ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, কঠোর পদক্ষেপ সরকারের
Content Summary
সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল কীভাবে কাজ করবে
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান জানান, বর্তমানে ব্যবহৃত সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যায়। যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তনের সুযোগ থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
তিনি বলেন, ভবিষ্যতে উন্নত দেশের মতো অ্যালগরিদমভিত্তিক পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম চালুর লক্ষ্য রয়েছে। সেখানে একটি সিগন্যাল অন্য সিগন্যালের সঙ্গে সমন্বয় করে যানবাহনের চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সময় নির্ধারণ করবে। তবে বাংলাদেশের বর্তমান সড়ক অবকাঠামোর কারণে আপাতত ধাপে ধাপে সেমি অটোমেটিক ব্যবস্থাই বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুনঃ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার
৭৫টি পয়েন্টে পরিবর্তনে মিলেছে ইতিবাচক ফল
ডিএমপি জানিয়েছে, গত প্রায় এক বছরে রাজধানীর ৭৫টি স্থানে ডাইভারশন, ইউটার্ন এবং বিভিন্ন প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের ফলে বেশ কয়েকটি ব্যস্ত মোড়ে যানজট কমেছে এবং ট্রাফিক সদস্যের প্রয়োজনও কমে এসেছে।
মানিক মিয়া অ্যাভিনিউ, বসিলা, কাকলী, ইসিবি চত্বর ও কালশী ফ্লাইওভারের নিচে নেওয়া পরিবর্তনগুলো ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। পাশাপাশি নগরবাসীর ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বেড়েছে বলে জানিয়েছে ডিএমপি।
তবে ভারী বৃষ্টি, সড়ক খনন, অবরোধ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এখনো রাজধানীর যানজটের বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাই দীর্ঘমেয়াদি সমাধান হবে বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুনঃ ২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জেনে নিন আয়োজক দেশ ও ভেন্যু
এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


