সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন শুরু, দুই যাত্রীর ফি ৮ হাজার টাকা

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় সোমবার (২ নভেম্বর) থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং নবায়ন ফি ৫ হাজার টাকা। এছাড়া ফিটনেস সনদের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে।

নিবন্ধনের শর্ত ও নিয়ম

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার থাকতে হবে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনবহুল এলাকায় এই গতি ১৫ কিলোমিটারে নামিয়ে আনা হবে।

নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ১২ বছর নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। তবে বর্তমানে চলাচলরত বৈধ ও অবৈধ ই-রিকশাগুলো আপাতত চলাচল করতে পারবে এবং পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে।

চালকের লাইসেন্স আপাতত নয়

প্রতিমন্ত্রী জানান, আপাতত ই-রিকশা চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়নি। নিবন্ধন প্রক্রিয়া কিছুদূর এগিয়ে গেলে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন এই বিধিমালার আওতায় ই-রিকশার জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং নির্দিষ্ট রঙ চূড়ান্ত করা হবে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশনে চলাচল করতে পারবে না। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment