ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দেওয়া হলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে দেশটির কোনো সীমারেখা মানবে না বলে তিনি জানিয়েছেন।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। যেকোনো হুমকির জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে এবং তাৎক্ষণিক দেওয়া হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
সামরিক বাহিনী প্রস্তুত
ইব্রাহিম আজিজি জানান, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশটির বিচক্ষণ ও দৃঢ়প্রতিজ্ঞ সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত এবং এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।
তিনি আরও জানান, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও আরও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও উন্মুক্ত থাকবে।
হিব্রু ভাষায় আগের হুঁশিয়ারি
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অনুপযোগী করে দেওয়া হবে।
এই হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো এক চিঠিতে ওয়াশিংটনের অবস্থানের সুর ‘সম্পূর্ণ বদলে গেছে’ বলে দাবি করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। তিনি জানান, চিঠিটি পড়া হয়েছে, তবে এখনো এর জবাব দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


