ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে দিয়ে থাকে। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গ্রামে বোঝা আরও বেশি

গবেষণা অনুযায়ী, গ্রামীণ এলাকার দরিদ্রতম পরিবারগুলোর ভ্যাটের বোঝা তাদের আয়ের ২৩ শতাংশেরও বেশি। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৫ শতাংশ।

র্যাপিডের চেয়ারম্যান এমএ রাজ্জাক বলেন, ‘ভ্যাট ব্যবস্থার কারণে গরিবরা তাদের আয়ের একটি বড় অংশ হারাচ্ছেন, যা আয়বৈষম্য আরও বাড়াচ্ছে।’

আয়করেও বৈষম্য

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। বিপরীতে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের আয় করযোগ্য সীমার নিচে থাকায় তাদের কার্যত কোনো আয়কর নেই।

দেশের সবচেয়ে ধনী ১ শতাংশ পরিবারের কাছে মোট ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। অন্যদিকে নিচের ৫০ শতাংশ পরিবারের কাছে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজস্ব বাড়ানোর সুযোগ

গবেষণায় বলা হয়েছে, নতুন কর আরোপ বা করহার না বাড়িয়েও শুধু বিদ্যমান আইন কার্যকর করে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটে বড় ধরনের রাজস্ব ঘাটতি রয়েছে। ২০২১-২২ অর্থবছরে ব্যক্তিগত আয়করে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, কিন্তু আদায় হয়েছে মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ।

একইভাবে অভ্যন্তরীণ ভ্যাটে সম্ভাব্য রাজস্ব জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ হলেও আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ।

গবেষকরা উচ্চ আয়ের ব্যক্তিদের করজালে আনার পাশাপাশি ভ্যাট আদায় জোরদার, কর অব্যাহতি পুনর্বিবেচনা এবং উত্তরাধিকার কর চালুর সুপারিশ করেছেন।

র্যাপিড ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশ যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment