চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নতুন উদ্যোগ সরকারের

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর এসেছে। বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতদিন বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা। অন্যান্য সরকারি চাকরির ফিও ছিল কয়েকশ টাকা। নতুন সিদ্ধান্তে সবগুলোই ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, ব্যাংক, বীমা ও আধা-সরকারি প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফিও ২০০ টাকায় সীমাবদ্ধ করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

আরও পড়ুনঃ মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬ আবেদন, কবে দিবে, পাবেন কীভাবে

কেন এই সিদ্ধান্ত

সরকারি চাকরিতে আবেদন ফি অতিরিক্ত হওয়ার কারণে অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারতেন না। বিশেষ করে বিসিএস পরীক্ষায় ফি ৭০০ টাকা থাকায় অনেকেই আবেদন করা থেকে বিরত থাকতেন।

সিনিয়র সচিব বলেন, ‘পিএসসিতে আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। তারা ৩৫০ টাকা প্রস্তাব করেছিল। তবে আজ সচিব কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে এটি ২০০ টাকা হবে। ৪৭তম বিসিএসে আবেদন করতে ২০০ টাকা লাগবে।’

প্রতিবন্ধী প্রার্থীদের সুবিধা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবন্ধী প্রার্থীদের আর অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। অন্য প্রার্থীদের মতো সমপরিমাণ ফি দিলেই হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিনিয়র সচিব বলেন, ‘প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আলাদা ১০০ টাকা ফি ছিল। এটি ৫০ টাকা করার প্রস্তাব ছিল। তবে এখন থেকে এই অতিরিক্ত অর্থ দিতে হবে না। সমপরিমাণ ফি দিলেই হবে।’

আরও পড়ুনঃ নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

পিএসসির সংস্কার কার্যক্রম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি এক বছরের সংস্কার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, পিএসসি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। এতে প্রার্থীদের আর্থিক বোঝা অনেকাংশে কমেছে।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, পরীক্ষা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে এই সংস্কার করা হয়েছে। বিসিএস পরীক্ষার বাকলগ দ্রুত শেষ করা হবে।

চাকরিপ্রার্থীদের প্রতিক্রিয়া

নতুন সিদ্ধান্তে চাকরিপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, কম ফিতে আবেদন করে এখন বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

একজন প্রার্থী বলেন, ‘আগে ৭০০ টাকা ফি দিতে হতো, যা অনেকের জন্য কষ্টের ছিল। এখন ২০০ টাকায় নামায় অনেকেই উপকৃত হবেন।’

আরও পড়ুনঃ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment