চাকরি দিচ্ছে ইবনে সিনা, আবেদন করতে পারবেন যারা

ইবনে সিনা ট্রাস্ট সম্প্রতি বেশ কিছু পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে মেডিকেল অফিসার (আইসিইউ) এবং মেডিকেল টেকনোলজিস্ট (এক্স-রে) পদ। এছাড়া ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে।

মেডিকেল অফিসার (আইসিইউ) পদে আবেদনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৬। অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্ট (এক্স-রে) পদে আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আর ফার্মাসিউটিক্যালের এক্সিকিউটিভ পদে আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর ২০২৬।

মেডিকেল অফিসার (আইসিইউ) পদে যোগ্যতা

এই পদের জন্য প্রার্থীকে এমবিবিএস (MBBS) ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BMDC) বৈধ নিবন্ধন থাকতে হবে। আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।

মেডিকেল টেকনোলজিস্ট (এক্স-রে) পদে যোগ্যতা

মেডিকেল টেকনোলজিতে (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ৩ বছর মেয়াদী ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। এক্স-রে, কন্ট্রাস্ট এক্স-রে এবং ফ্লুরোস্কোপির ক্ষেত্রে হাতে-কলমে ব্যবহারিক দক্ষতা প্রয়োজন।

কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল যেকোনো জায়গায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে এক্সিকিউটিভ পদে যোগ্যতা

মাইক্রোবায়োলজি বিভাগের জন্য এই নিয়োগে প্রার্থীকে মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রিধারী হতে হবে। ফার্মাসিউটিক্যাল বা ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে।

কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। কর্মস্থল গাজীপুরের মাওনায়।

আরও পড়ুনঃ মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬ আবেদন, কবে দিবে, পাবেন কীভাবে

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের ইবনে সিনা ট্রাস্টের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল career.ibnsinatrust.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও নির্দেশনা ওই ওয়েবসাইটেই পাওয়া যাবে।

শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করার অথবা শর্ত শিথিল করার অধিকার সংরক্ষণ করে।

ফার্মাসিউটিক্যাল পদের জন্য আবেদন পদ্ধতি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এক্সিকিউটিভ পদে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক পাওয়া যাবে বিডিজবসে।

নির্বাচিত প্রার্থীদের চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আরও পড়ুনঃ নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment