আরও সহজ হচ্ছে ভূমিসেবা, ঘরে বসেই মিলবে খতিয়ান

ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা সম্প্রসারণের ফলে এখন ঘরে বসেই জমির খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাচ্ছে। সরকারি ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা পোর্টাল dlrms.land.gov.bd-এ আবেদন করে নির্ধারিত ফি দিয়ে খতিয়ানের কপি ডাউনলোড করা যায়।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ নাগরিকরা ভূমি অফিসে না গিয়ে অনলাইনে (www.land.gov.bd) নামজারির আবেদন, সাটিফায়েড খতিয়ান ও মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারছেন এবং ঘরে বসেই খতিয়ান বা ম্যাপ পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন করও পরিশোধ করা যাচ্ছে।

খতিয়ান পাওয়ার ফি কত

ভূমি তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী, খতিয়ান অনলাইন আবেদনের মাধ্যমে পাওয়ার জন্য ফি ১০০ টাকা। এছাড়া সার্টিফাইড খতিয়ানের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং ডাক বিভাগের মাধ্যমে গ্রহণ করা হলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হয়।

মৌজা ম্যাপের জন্য ফি ৫২০ টাকা এবং দেশের ভিতরে ডাক মাশুল ১১০ টাকা, মোট ৬৩০ টাকা। তবে খতিয়ান সংশোধনের জন্য আবেদন ফি ২০ টাকা।

অনলাইনে খতিয়ান দেখার নিয়ম

প্রথমে dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করে সংশ্লিষ্ট মৌজা বেছে নিতে হবে। এরপর খতিয়ানের ধরন (সিএস, এসএ, আরএস, বিএস/বিআরএস) নির্বাচন করে খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করতে হবে।

খতিয়ান নম্বর না জানা থাকলে দাগ নম্বর বা মালিকের নাম দিয়েও অনুসন্ধান করা যায়। অনুসন্ধানে পাওয়া তথ্যে মালিকের নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ দেখা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রবাসীরাও ঘরে বসে খতিয়ান পাবেন

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীরা বিদেশ থেকে সরাসরি ০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে অথবা ভূমিসেবা পোর্টাল land.gov.bd অথবা ই-খতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করলে খতিয়ান ও মৌজা ম্যাপের সত্যায়িত কপি ১৯২টি দেশে নাগরিকের নিজ ঠিকানায় প্রেরণ করা হয়।

ভূমিসেবা সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে ১৬১২২ হটলাইনে কল করা যায়। ই-নামজারির আবেদনও এই নম্বরের মাধ্যমে গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment