টাকা পাঠানো আরও সহজ করতে বাংলা কিউআরে নতুন সেবা

বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, এই সেবার মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অথবা মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই সেবা চালু হলে রিকশাচালক, হকার, সবজি বিক্রেতা বা ভিক্ষুক—সবাই কোনো বাণিজ্যিক মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াই নিজের ব্যক্তিগত কিউআর কোডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে টাকা গ্রহণ করতে পারবেন। এতে দৈনন্দিন ছোট লেনদেনে নগদ টাকার নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

লেনদেনে কোনো চার্জ নেই

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। এ জন্য কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না।

তিনি আরও জানান, ফুচকা বিক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী—সমাজের সর্বস্তরের মানুষকে এই ডিজিটাল সেবার আওতায় আনা হবে। এতে কাউকে আর নগদ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

মার্চেন্টদের জন্য প্রণোদনা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে মার্চেন্ট পর্যায়ে লেনদেনের খরচ কমানো হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বাতিল করা হয়েছে এবং ইন্টারচেঞ্জ রিম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে।

এছাড়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানকে ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুইং প্রতিষ্ঠানকে ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লেনদেন বাড়ছে দ্রুত

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দৈনিক গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো, যার আর্থিক মূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার লেনদেন হচ্ছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

অর্থাৎ ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ এবং অর্থমূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে। বর্তমানে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যা প্রায় ৩৯ লাখে পৌঁছেছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment