কৃষিনির্ভর বাংলাদেশে বাঁচলে কৃষক, বাঁচবে দেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। মেলাটি ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে কৃষি এবং কৃষকের অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই। কৃষি গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃ প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব
সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনা
প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে কৃষক কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে ১০ ধরনের সেবা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হচ্ছে এবং কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
আরও পড়ুনঃ রবির সব আউটলেটে চালু হল বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


