প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই কর্মসূচির আওতায় দেশের ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একটি করে ট্যাব পাবেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।
প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন
পিইডিপি-৫ কর্মসূচিটি চলতি বছরের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩৩ হাজার ২০৩ কোটি ৪৮ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার সব ফ্ল্যাগশিপ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন বিদ্যালয় স্থাপন, পুরোনো বিদ্যালয় সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ।
আরও পড়ুনঃ রবির সব আউটলেটে চালু হল বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম
‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ
শিক্ষকদের প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের আওতায় এই ট্যাবগুলো দেওয়া হবে। প্রকল্পের প্রস্তাব অনুযায়ী, শিক্ষকদের ট্যাব, ২০ হাজার বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি) এবং মাঠপর্যায়ের শিক্ষা দপ্তরগুলোর তথ্যপ্রযুক্তি সরঞ্জাম কেনার জন্য মোট ১ হাজার ১৮৩ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া শ্রেণিকক্ষে পাঠদান আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুনঃ কোন ট্রেন কোথায় আছে, দেখবেন যেভাবে
পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ
প্রকল্পটি অনুমোদন দেওয়া হলেও এর বিভিন্ন ব্যয় ও কার্যক্রম নিয়ে পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ রয়েছে। বিশেষ করে ৪৩৬ কোটি টাকার পরামর্শক প্যাকেজসহ কয়েকটি খাতের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে এসব পর্যবেক্ষণ যুক্ত করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে পুনরায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


