ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের কিছু প্রি-পেইড মিটার গ্রাহকের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ৫ নভেম্বর রাত ১০টা থেকে ৬ নভেম্বর রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।
ডেসকো জানিয়েছে, এই সমস্যা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই দেখা দেবে যাদের প্রি-পেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু। অন্য গ্রাহকদের রিচার্জ সেবা স্বাভাবিক থাকবে।
গ্রাহকদের জন্য পরামর্শ
বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য ডেসকো তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার অনুরোধ করেছে।
প্রি-পেইড সিস্টেমে আগে টাকা জমা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। ব্যালেন্স শেষ হয়ে গেলে এবং জরুরি ব্যালেন্সও শেষ হলে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেতে পারে।
রিচার্জ সংক্রান্ত কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে গ্রাহকরা ডেসকোর হেল্পলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
রিচার্জের মাধ্যম
ডেসকোর ওয়েবসাইট অনুযায়ী, গ্রাহকরা বিকাশ, নগদ, রকেট, অনলাইন ব্যাংকিং এবং নির্ধারিত রিচার্জ কেন্দ্রের মাধ্যমে মিটারে টাকা জমা দিতে পারেন।
সাময়িক এই অসুবিধার জন্য ডেসকো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


