আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী সফরে খুলনা ও বাগেরহাট যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে বাগেরহাটের মোংলা যাবেন তিনি, এরপর সড়কপথে খুলনা যাবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

মোংলায় যে কর্মসূচি

মোংলায় প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুই সপ্তাহের ব্যবধানে মোংলা বন্দরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এই সফরকে ঘিরে বন্দরের বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনা যাবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন তিনি।

সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিরাপত্তা ও শহরের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা নগরীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করা হয়েছে।

জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি, যেখানে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং সুন্দরবনের ছবি স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment