আয়কর রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, অনলাইনে আবেদন করলে আরও ৯০ দিন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২৬।

এনবিআরের সর্বশেষ গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য এই সময়সীমা প্রযোজ্য। এর আগে সময়সীমা ছিল ৩১ জানুয়ারি ২০২৬, যা পরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরও ৯০ দিন পাওয়ার সুযোগ

যারা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এনবিআর ১৬ মার্চ ২০২৬ থেকে ই-রিটার্ন সিস্টেমে ‘টাইম এক্সটেনশন’ সুবিধা চালু করেছে।

অনলাইনে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় মঞ্জুর করতে পারেন। অনুমোদন পেলে গ্রাহক কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন

আগ্রহী করদাতাদের প্রথমে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে। নিবন্ধনের জন্য নিজ নামে নিবন্ধিত বায়োমেট্রিক সিম প্রয়োজন।

এরপর ই-রিটার্ন প্ল্যাটফর্মে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু থেকে আবেদন জমা দিতে হবে। আবেদনটি সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে যাচাই করে অনুমোদন বা বাতিল করবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ লাখের বেশি ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৪১ লাখের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।

যাদের জন্য অনলাইন বাধ্যতামূলক নয়

কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যাদের জন্য অনলাইন জমা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিত আবেদন করে সময় বাড়ানোর সুযোগ পাবেন।

এনবিআর সব করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। যারা সময়মতো জমা দিতে পারবেন না, তারা যেন ৩১ মার্চের আগেই অনলাইনে সময় বাড়ানোর আবেদন করেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment