বিকাশ নগদ রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়ালে বাংলা কিউআর পেমেন্টে নতুন নির্দেশনা

বাংলাদেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে কোনো পেমেন্ট করা হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে সেই অর্থ তাৎক্ষণিকভাবে জমা দিতে হবে। এই নির্দেশনার আওতায় বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানও পড়বে।

নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের নিজ নিজ মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে। এতে গ্রাহকরা অ্যাপ থেকেই বাংলা কিউআর পেমেন্টের সুবিধা সহজে খুঁজে পাবেন।

এ ছাড়া ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর ইমেজ আপলোড করেও পেমেন্ট করার ব্যবস্থা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারী এবং সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা কিউআর পেমেন্টে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ দ্রুত মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার পাশাপাশি বিভিন্ন আর্থিক সেবার অ্যাপে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা আরও দৃশ্যমান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে দেওয়া নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়, নিয়মিত মনিটরিং ব্যবস্থা নেওয়া হচ্ছে

১ অক্টোবর থেকে অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে যাবে

বাংলা কিউআর কোড দিয়ে কোনো পেমেন্ট সম্পন্ন হলে ১ অক্টোবর ২০২৬ থেকে সেই অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে। অর্থাৎ বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্টের হিসাবে অর্থ জমার প্রক্রিয়া আরও দ্রুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই নির্দেশনা ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসওসহ সংশ্লিষ্ট পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ টিসিবির ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্ম চালু, সেবা হবে আরও সহজ ও দ্রুত

বিকাশ নগদ রকেটসহ অ্যাপে বাংলা কিউআর আইকন দেখাতে হবে

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে।

আইকন প্রদর্শনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে নির্ধারিত লোগো অনুসরণ করতে হবে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহারকারীরা বাংলা কিউআর পেমেন্টের অপশন সহজে শনাক্ত করতে পারবেন।

আরও পড়ুনঃ এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচ অটোরিকশা, জিপিএস ও জিওফেন্সিংয়ের পরিকল্পনা

৩১ অক্টোবরের মধ্যে কিউআর ইমেজ আপলোডের সুবিধা চালুর নির্দেশ

বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের পাশাপাশি কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট করার ব্যবস্থা ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে চালু করতে হবে। ফলে গ্রাহকদের বাংলা কিউআর পেমেন্টের জন্য আরও একটি পদ্ধতি ব্যবহারের সুযোগ তৈরি হবে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক এসব নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুনঃ ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment