প্রজ্ঞাপন জারির পর নতুন পে-স্কেলে কার বেতন কত

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বেড়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশ করা হয়। নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর অব্যবহিত আগে বিদ্যমান পদগুলোর বর্তমান বেতন স্কেল বিলুপ্ত হবে। নতুন কাঠামোয় ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে।

গ্রেডভিত্তিক নতুন মূল বেতন

প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা।

তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা। চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা।

পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সপ্তম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা। অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা।

নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা। দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা।

একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা। দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা।

ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা। চতুর্দশ গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা।

পঞ্চদশ গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০০ টাকা। ষোড়শ গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা।

সপ্তদশ গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা। অষ্টাদশ গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা।

ঊনবিংশ গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫০০ টাকা। বিংশতম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ বিকাশ নগদ রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়ালে বাংলা কিউআর পেমেন্টে নতুন নির্দেশনা

বাড়ি ভাতার হার কমছে

ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা গ্রেডভেদে বর্তমানে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পান। নতুন কাঠামোয় এ হার কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করা হচ্ছে।

তবে মূল বেতনের অনুপাতে বাড়ি ভাতার হার কমলেও টাকার অঙ্কে বাড়বে। ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে বাড়ি ভাড়া ৩০ থেকে ৫০ শতাংশ হবে।

আরও পড়ুনঃ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়, নিয়মিত মনিটরিং ব্যবস্থা নেওয়া হচ্ছে

চিকিৎসা ও মোবাইল ভাতা বাড়ছে

বর্তমানে সব কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় ৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীরা ৪ হাজার টাকা পাবেন।

পেনশনারদের চিকিৎসা ভাতাও বাড়ানো হচ্ছে। ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনাররা মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা পাবেন।

প্রথমবারের মতো সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হচ্ছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫০ টাকা পাবেন।

আরও পড়ুনঃ টিসিবির ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্ম চালু, সেবা হবে আরও সহজ ও দ্রুত

ইনক্রিমেন্ট হার কমছে

বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিজীবী বছরে মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় এ অভিন্ন ব্যবস্থা থাকছে না।

২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকছে। তবে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে।

সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত

নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৭.৮ রাখা হয়েছে। বর্তমানে এই অনুপাত ছিল ১:৯.০৭৬।

সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বাড়ছে। মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। তবে সব ধরনের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

আরও পড়ুনঃ এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচ অটোরিকশা, জিপিএস ও জিওফেন্সিংয়ের পরিকল্পনা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment