বিকাশ সম্প্রতি তাদের ক্যাশ আউট চার্জ কাঠামোতে বড় পরিবর্তন এনেছে, যা গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে স্বস্তি দিবে। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট কিছু এজেন্টকে প্রিয় এজেন্ট হিসেবে সেট করে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যাবে মাত্র ১৩ টাকা ৯৫ পয়সা প্রতি হাজার টাকায়।
এর আগে প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউটের চার্জ ছিল ১৪ টাকা ৯০ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের ক্যাশ আউট খরচ হাজারে প্রায় এক টাকা কমেছে। দেশজুড়ে বিকাশের প্রায় ৮ কোটি ৪০ লাখ গ্রাহক এই সুবিধা পাবেন।
বিকাশ ক্যাশ আউট বান্ডেল কি?
সাধারণত বিকাশে ক্যাশ আউট খরচ ১৮.৫০ টাকা এবং বিকাশ প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট খরচ ১৩.৯৫ টাকা। সম্প্রতি গ্রাহকদের ক্যাশ আউট খরচ কমাতে বিকাশ ক্যাশ আউট বান্ডেল নিয়ে এসেছে।
এখন বিকাশ ক্যাশ আউট বান্ডেল ক্রয় করে ১২ টাকা ৫০ পয়সা খরচে টাকা উত্তোলন করতে পারবেন।
আরও পড়ুনঃ কমলো বিকাশ ক্যাশ আউট খরচ?
বিকাশ ক্যাশ আউট বান্ডেল লিস্ট
| ক্যাশ আউট বান্ডেল | বান্ডেল মূল্য | খরচ হবে | মেয়াদ |
|---|---|---|---|
| ১০,০০০ টাকা | ১৩৫ টাকা | ১৩.৫০ টাকা | ৩০ দিন |
| ২৫,০০০ টাকা | ৩৩৫ টাকা | ১৩.৪০ টাকা | ৩০ দিন |
| ৫০,০০০ টাকা | ৬৫০ টাকা | ১৩ টাকা | ৩০ দিন |
| ১,০০,০০০ টাকা | ১২৫০ টাকা | ১২.৫০ টাকা | ৩০ দিন |
বিকাশ ক্যাশ আউট বান্ডেল কিভাবে কিনবেন?
পাঠক বিকাশ ক্যাশ আউট বান্ডেল অফার কিনতে হবে বিকাশ অ্যাপ থেকে। ঠিক যেভাবে আপনি বিকাশ সেন্ডমানি বান্ডেল ক্রয় করে থাকেন।
আরও পড়ুনঃ বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু নভেম্বর থেকে
প্রিয় এজেন্ট সেট করার নিয়ম
প্রিয় এজেন্টের সুবিধা পেতে হলে আপনাকে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট দুটি এজেন্ট নম্বর সেট করতে হবে।
বিকাশ অ্যাপে হোম স্ক্রিনে ক্যাশ আউট অপশনে যান। এরপর প্রিয় এজেন্ট মেনু থেকে নির্দেশনা অনুসরণ করে যেকোনো দুটি এজেন্ট নম্বর যোগ করতে পারবেন।
অথবা *২৪৭# ডায়াল করে মাই বিকাশ মেনু থেকে প্রিয় নম্বর অপশনে গিয়ে এজেন্ট নম্বর যোগ করা যাবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, একবার দুটি প্রিয় এজেন্ট সেট করলে সেই মাসে আর পরিবর্তন করা যাবে না। পরবর্তী মাস থেকে প্রয়োজন অনুযায়ী এজেন্ট পরিবর্তন করার সুযোগ থাকবে।
কখন বেশি চার্জ গুনতে হবে
প্রিয় এজেন্টের এই কম চার্জটি মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ আউট পর্যন্ত প্রযোজ্য। এর বেশি টাকা তুললে অথবা প্রিয় এজেন্টের বাইরে অন্য কোনো এজেন্ট থেকে টাকা তুললে প্রতি হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
চার্জ ও লিমিট যাচাইয়ের উপায়
আপনার প্রিয় এজেন্টের মাসিক লিমিট কতটা খরচ হয়েছে বা কতটা বাকি আছে, তা যেকোনো সময় বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে জেনে নিতে পারবেন। এছাড়া *২৪৭# ডায়াল করেও এই তথ্য পাওয়া যায়। মনে রাখবেন, বিকাশের দৈনিক ক্যাশ আউটের সীমা ৩০ হাজার টাকা এবং মাসিক সীমা ২ লাখ টাকা।
কেন এই উদ্যোগ
বিকাশ জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রায় ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট রয়েছে। প্রিয় এজেন্ট সেট করে রাখলে নিয়মিত টাকা তোলা গ্রাহকদের মাসে কয়েকশ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।
এছাড়া সম্প্রতি বিকাশ অ্যাপের নতুন সংস্করণে ক্যাশ আউট বান্ডেল কেনার সুবিধাও যুক্ত হয়েছে। এই বান্ডেল কিনলে যেকোনো এজেন্ট পয়েন্টে কম খরচে ক্যাশ আউট করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


