কমলো বিকাশ ক্যাশ আউট খরচ?

বিকাশ ক্যাশ আউটের খরচ কমিয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যাবে হাজারে মাত্র ১৩ টাকা ৯৫ পয়সা খরচে। এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত।

এর আগে প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউটের চার্জ ছিল হাজারে ১৪ টাকা ৯০ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের ক্যাশ আউট খরচ হাজারে প্রায় এক টাকা কমেছে। দেশজুড়ে বিকাশের প্রায় ৮ কোটি ৪০ লাখ গ্রাহক এই সুবিধা পাবেন।

প্রিয় এজেন্ট কীভাবে সেট করবেন

গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের সুবিধামতো যেকোনো দুটি বিকাশ এজেন্ট নম্বরকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করতে পারবেন। মাস শেষ হলে প্রয়োজন অনুযায়ী এই নম্বর পরিবর্তন করার সুযোগও থাকছে।

প্রিয় এজেন্ট নম্বর যোগ করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে ‘ক্যাশ আউট’ আইকনে ক্লিক করে ‘প্রিয় এজেন্ট’ মেনু থেকে নির্দেশনা অনুসরণ করতে হবে। অথবা *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ অপশনে গিয়ে এজেন্ট নম্বর যোগ করা যাবে।

গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘লিমিট’ অপশন থেকে কম খরচে ক্যাশ আউটের মাসিক লিমিট বা অবশিষ্ট হিসাব যেকোনো সময় জেনে নিতে পারবেন।

আরও পড়ুনঃ বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু নভেম্বর থেকে

কখন বেশি চার্জ প্রযোজ্য হবে

প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে অথবা প্রিয় এজেন্ট তালিকাভুক্ত নম্বর ছাড়া অন্য যেকোনো এজেন্ট থেকে টাকা তুললে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিকাশ জানিয়েছে, গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট রয়েছে।

আরও পড়ুনঃ টাকা পাঠানো আরও সহজ করতে বাংলা কিউআরে নতুন সেবা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment