মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, জানুন কিভাবে নম্বর লিখতে হবে

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই নিয়ম অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের নিজ খরচে নির্দিষ্ট মাপ ও নকশা অনুযায়ী প্লেট তৈরি করে লাগাতে হবে।

বিআরটিএর জারি করা জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর অধীনে মোটরসাইকেলের পেছনে আরএফআইডি ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট আগে থেকেই বাধ্যতামূলক ছিল। ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে এখন সামনের অংশেও নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নম্বরপ্লেটের মাপ ও রং

নতুন নিয়মে স্কুটারের জন্য সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হবে।

উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি সাদা রঙের হতে হবে এবং বাংলা অক্ষর ও সংখ্যাগুলো কালো রঙে লিখতে হবে।

বিআরটিএ স্পষ্ট করেছে, নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা সাজসজ্জা ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটি একক অনুভূমিক লাইনে প্রদর্শন করতে হবে।

আরও পড়ুনঃ ঢাকার ৯৮ বাস রুট কমে হচ্ছে ৩২, আজ চালু হচ্ছে ৬টি

সময়সীমা ও আইনি ব্যবস্থা

প্রথমে সামনের নম্বরপ্লেট লাগানোর শেষ তারিখ ছিল ১৫ নভেম্বর ২০২৬। তবে দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সব যানে প্লেট লাগানো সম্ভব নয় বলে বিআরটিএ সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করার প্রস্তাব করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নির্ধারিত সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগানো না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে প্লেট তৈরি করে লাগাতে হবে।

আরও পড়ুনঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment