রাজধানী ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির প্রথম ধাপে আজ রোববার (১ নভেম্বর) ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হচ্ছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি রুটগুলো ধাপে ধাপে চালু করা হবে।
যে ৬টি রুটে আজ বাস চলবে
প্রথম পর্যায়ে যে ছয়টি রুটে বাস চলাচল শুরু হচ্ছে সেগুলো হলো: গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ডাকেশ্বরী মন্দির (আব্দুল্লাহপুর হয়ে), মিরপুর চিড়িয়াখানা থেকে চুনকুটিয়া (সায়েন্স ল্যাব হয়ে), মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (শাহবাগ ও মৎস্য ভবন হয়ে), মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ (সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে), মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধাউর ব্রিজ (মিরপুর-১০ হয়ে) এবং টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ডাকেশ্বরী মন্দির (আব্দুল্লাহপুর হয়ে)।
আরও পড়ুনঃ বাজারদরে পণ্য বিক্রি করবে টিসিবি? বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি
‘এক রুট, এক কোম্পানি’ নীতি
নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে একটি নির্দিষ্ট কোম্পানি বাস পরিচালনা করবে। এতে একই রুটে কোম্পানির মধ্যে যাত্রী তোলার অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কমবে বলে আশা করা হচ্ছে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানিয়েছেন, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা এবং যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে এই রুটগুলো নির্ধারণ করা হয়েছে।
বাসের রং ও নম্বর
যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি রুটের বাসের জন্য আলাদা রং এবং রুট নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে রুট নম্বর দেখানো হবে।
তবে সময় স্বল্পতার কারণে আজ চালু হওয়া ছয়টি রুটের বাসে এখনো নির্ধারিত রং করা সম্ভব হয়নি। দ্রুত এসব বাসেও আলাদা রং করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুনঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


