বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ আজ: ইউটিউবে সরাসরি দেখার সুযোগ

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে আজ রাতেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউবেই।

ফলে বাংলাদেশের দর্শকদের আলাদা কোনো টিভি চ্যানেল বা সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।

ব্রাজিল বনাম পানামা ম্যাচ কখন

রোববার ৩১ মে রিও ডি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে ব্রাজিল দল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

যে ইউটিউব চ্যানেলে দেখা যাবে ব্রাজিলের ম্যাচ

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Ge TV এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মোবাইল, ল্যাপটপ অথবা স্মার্ট টিভিতে সহজেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইউটিউবে লাইভ সম্প্রচার দেখার সুযোগ থাকায় দর্শকদের আগ্রহও বেড়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ ১৬৫ সিসির বাইকে বছরে ৫০০০ টাকা কর, কোন বাইকে কত টাকা দিতে হবে

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে ম্যাচের একাদশ প্রায় নিশ্চিত করেছেন।

সম্ভাব্য শুরুর একাদশ

আলিসন

ওয়েসলি

ব্রেমার

লিও পেরেইরা

অ্যালেক্স সান্দ্রো

কাসেমিরো

ব্রুনো ফার্নান্দেস

লুইজ হেনরিকে

ভিনিসিয়ুস জুনিয়র

মাতেউস কুনিয়া

রাফিনিয়া

বিশ্বকাপের আগে ব্রাজিলের পরবর্তী সূচি

পানামা ম্যাচের পর ৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে মাঠে দেখা যেতে পারে মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহকে।

এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন।

আরও পড়ুনঃ ঈদে টেলিটকের বিশেষ অফার ২০২৬ | কম টাকায় জিবি ইন্টারনেট, মিনিট ও এসএমএস

বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ সূচি

১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো

২০ জুন: ব্রাজিল বনাম হাইতি

২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার,

আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি

মিডফিল্ডার

ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড

এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র

শেষ কথা

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

পানামার বিপক্ষে ম্যাচটি নতুন কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা এবং দলের বর্তমান শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে।

বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো ম্যাচটি সরাসরি ইউটিউবেই দেখা যাবে।

আরও পড়ুনঃ ২০ টাকায় আবেদন, ১০ দিনে নিষ্পত্তি, গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment