দেশের মাধ্যমিক পর্যায়ের ৩৮ হাজার ১৮০ শিক্ষার্থীকে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার, অনলাইন প্রতারণা এবং সাইবার বুলিংয়ের ঝুঁকি মোকাবিলায় এ প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি ১৪ লাখ টাকা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। চলতি বছর শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৯ সালের মার্চে শেষ হওয়ার কথা রয়েছে।
কাদের প্রশিক্ষণ দেওয়া হবে
প্রকল্পের আওতায় ৩৮ হাজার ১৮০ শিক্ষার্থীর পাশাপাশি ২ হাজার ৪৭৫ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে ৫০৫টি কর্মশালার আয়োজন করা হবে।
সাইবার নিরাপত্তাবিষয়ক দুটি প্রতিযোগিতারও আয়োজন করা হবে। শিক্ষকদের জন্য সহায়ক প্রশিক্ষণ উপকরণ তৈরি করা হবে।
কেন এই উদ্যোগ
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মুখপাত্র হোসেন বিন আমিন বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার অপরাধ ও অনলাইন বুলিংয়ের প্রবণতাও বাড়ছে। বিশেষ করে মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা এবং প্রতিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি জেলার গ্রাম পর্যায়ের শিক্ষার্থী ও তাদের পরিবারকে সচেতন করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রকল্পের অনুমোদন
প্রকল্পটির ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় বিধি অনুযায়ী পরিকল্পনামন্ত্রী এতে অনুমোদন দিয়েছেন। বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীকে অবহিত করার কথা রয়েছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


