এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ আসন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন ফাঁকা থাকবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছেন মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফলে পাস করা সবাই ভর্তি হলেও বিপুল সংখ্যক আসন খালি থাকবে।

এবারের ফলাফলের চিত্র

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৫২ দশমিক ১২ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও আগের বছরের তুলনায় কমেছে।

ছাত্রীদের এগিয়ে চলা

এবারের ফলাফলে ছাত্রীদের পারফরম্যান্স ছাত্রদের চেয়ে ভালো। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ।

সব মিলিয়ে ১১টি বোর্ডে ছাত্রীদের মধ্যে পাস করেছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রীদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি পাস করেছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্য পাসের প্রতিষ্ঠান

এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।

এছাড়া ১৩৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গতবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি।

ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষার (রি-স্ক্রুটিনি) আবেদন নেওয়া হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment