এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ ‘আগামী’ সিম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তবে এই সিম সরাসরি বিক্রি করা হয় না; অনলাইনে নাম নিবন্ধন করে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয়।
টেলিটকের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ‘আগামী’ প্যাকেজটি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা। এই সিমে দেশের সর্বনিম্ন কলরেট এবং সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায়।
টেলিটকের আগামী সিমের জন্য আবেদন করার নিয়ম
আগামী সিমের জন্য নিবন্ধন করতে হলে যেকোনো টেলিটক নম্বর থেকে একটি নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট হবে: AGAMI এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে এসএসসি রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পাসের সাল এবং শেষে স্পেস দিয়ে নিজের মোবাইল নম্বর। এই সম্পূর্ণ বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের ২০২৬ সালের একজন শিক্ষার্থীর জন্য এসএমএসটি হবে: AGAMI DHA 123456 2026 01XXXXXXXXX। নিবন্ধন সফল হলে ফিরতি এসএমএসে একটি আইডি এবং ওটিপি (OTP) পাওয়া যাবে।
আরও পড়ুনঃ গ্রামেও টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের আশা, চালু হচ্ছে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড
সিম সংগ্রহ করার প্রক্রিয়া
নিবন্ধনের পর প্রাপ্ত আইডি ও ওটিপি নিয়ে টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে।
সেখানে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) এবং এসএসসি সার্টিফিকেট, মার্কশিট বা অ্যাডমিট কার্ডের মূল কপি দেখাতে হবে।
সব তথ্য যাচাইয়ের পর বিনামূল্যে ‘আগামী’ সিমটি প্রদান করা হবে।
সিমে কী কী সুবিধা পাবেন
আগামী সিমে কলরেট ও ইন্টারনেট খরচ তুলনামূলক কম। সিম অ্যাক্টিভেশনের পর প্রথম ১০০ টাকা রিচার্জে ৩০ দিনের মেয়াদে ১০০ মিনিট টকটাইম, ৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস বোনাস পাওয়া যায়।
এছাড়া প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট কথা বলা, ২৫টি এসএমএস এবং ৫০ এমবি ইন্টারনেট পাওয়া যায়। এই বোনাসের মেয়াদ থাকে ৩ দিন।
আরও পড়ুনঃ টেলিটক আগামী প্যাকেজ অফার ও সুবিধা
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


