এলপিজি ব্যবসায়ীদের মাফিয়া বলায় শুনানিতে হট্টগোল

এলপিজি ব্যবসায়ীদের ‘মাফিয়া’ অভিহিত করাকে কেন্দ্র করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই শুনানির শেষ পর্যায়ে এ উত্তেজনা তৈরি হয়।

শুনানিতে এফবিসিসিআই সদস্য শাহ আলম সরকার বলেন, ‘বিইআরসি একটা দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করে দেন। এলপিজি ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে তাদের ইচ্ছামতো দাম আদায় করেন। এসব মাফিয়া ডনদের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।’

এ সময় ‘মাফিয়া’ শব্দের ব্যাপারে আপত্তি তোলেন গণশুনানি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি শাহ আলম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তাদের মাফিয়া বলতে পারেন না।’

চেয়ারম্যানের আপত্তিতে ক্ষোভ

জালাল আহমেদের এই আপত্তির প্রতিবাদ জানিয়ে শাহ আলম সরকার বলেন, ‘পত্রিকাগুলো তাদের অহরহ মাফিয়া বলছে। মানুষের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছেন। ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে। আপনারা কেবল দাম ঘোষণা করেই বসে আছেন। তাদের মাফিয়া বলব না, তো কী বলব?’

এ সময় বিইআরসি চেয়ারম্যান আবারও জোর দিয়ে বলেন, ‘পত্রিকাগুলো তাদের মাফিয়া বললেও আপনি বলতে পারেন না, অন্তত এখানে বলবেন না।’

চেয়ারম্যানের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত সাধারণ শ্রোতারা। কেউ কেউ বিইআরসি চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এখন বিচারকের আসনে আছেন। কেন ব্যবসায়ীদের পক্ষে ওকালতি করছেন?’

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরিস্থিতি নিয়ন্ত্রণে

এতে কিছু সময়ের জন্য পুরো হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলপিজি ব্যবসায়ীদের একাংশ শাহ আলম সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আবার তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ক্যাবসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।

অবশ্য স্বল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কমিশন।

প্রসঙ্গত, এলপিজির কমিশন বাড়ানোর দাবিতে এই গণশুনানির আয়োজন করা হয়। ব্যবসায়ীরা কমিশন বাড়ানোর পাশাপাশি সরবরাহ সংকট নিরসনের দাবি জানান।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment