দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট জিপিএ requirement রয়েছে। শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ এবং কিছু ক্ষেত্রে আলাদা বিষয়ভিত্তিক জিপিএ পূরণ করতে হয়।
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। এর মধ্যে কোনোটিতে ৪.০০-এর কম এবং এইচএসসি জীববিজ্ঞানে ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
মেডিকেল ও ডেন্টাল কলেজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৯.০০ প্রয়োজন। পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর নিচে থাকলে আবেদন করা যাবে না। এছাড়া এইচএসসি জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
তবে কিছু ক্ষেত্রে নীতিমালায় শিথিলতা রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ নির্ধারণ করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্যও আলাদা নিয়ম প্রযোজ্য।
বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
বুয়েটে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে পৃথকভাবে পূর্ণ জিপিএ ৫.০০ থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে এই তিন বিষয়ে ৫.০০ এবং এইচএসসিতেও এই তিন বিষয়ে ৫.০০ থাকতে হবে।
এছাড়া এসএসসি ও এইচএসসি মিলিয়ে সামগ্রিকভাবে ভালো ফলাফল থাকতে হবে। জিসিই (GCE) শিক্ষার্থীদের জন্য আলাদা শর্ত রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদা জিপিএ requirement রয়েছে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। সাধারণত এসএসসি ও এইচএসসি মিলিয়ে একটি ন্যূনতম জিপিএ requirement থাকে, যা ইউনিটভেদে ভিন্ন হতে পারে।
ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি হয় ১২০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করা হয়। এসএসসির জিপিএকে ২ দিয়ে এবং এইচএসসির জিপিএকে ২ দিয়ে গুণ করে এই ২০ নম্বরের হিসাব করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সাধারণত এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থেকে ৩.০০ পর্যন্ত requirement থাকে। তবে প্রতিষ্ঠানভেদে এই নিয়ম ভিন্ন হতে পারে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


