দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে সরকার। জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগগুলো যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্যই এই তহবিল গঠন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দের উদ্যোগও নেওয়া হয়েছে।
তহবিল থেকে কত টাকা পাওয়া যাবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এই তহবিল পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী, একজন উদ্যোক্তা প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্ভাবনাময় স্টার্টআপগুলো শুরুতে ব্যর্থ হলেও অর্থায়নের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে।
জামানত ছাড়াই অর্থায়ন
নতুন এই উদ্যোগের বড় আকর্ষণ হলো জামানত ছাড়াই অর্থায়ন পাওয়ার সুযোগ। অনেক তরুণ উদ্যোক্তা প্রয়োজনীয় জমি বা সম্পদের অভাবে ব্যাংকঋণ পান না। তাদের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। তারা উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করেই অর্থায়নের সিদ্ধান্ত নেবেন।
কেন এই উদ্যোগ
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মেধাবী তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরি করা হবে।
তিনি আরও জানান, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুনঃ
নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


