সরকারের কাছে ‘মামাবাড়ির আবদার’ জানিয়েছে মোবাইল অপারেটররা

সরকারের কাছে কমপক্ষে ২৩ দফা দাবি জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এএমটব)। সংগঠনটির দাবিগুলো মূলত কর ও স্পেকট্রাম সংক্রান্ত, যা তারা ‘মামাবাড়ির আবদার’ হিসেবে অভিহিত করেছে।

এএমটবের মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার জানিয়েছেন, মোবাইল অপারেটররা বর্তমানে তাদের মোট আয়ের প্রায় ৫৬ শতাংশ কর ও ভ্যাট হিসেবে সরকারকে দিচ্ছে। এটি বৈশ্বিক গড় ২২ শতাংশের চেয়ে অনেক বেশি।

যেসব দাবি জানিয়েছে অপারেটররা

এএমটবের পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিকম সেবার ওপর আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১ শতাংশ সারচার্জ বাতিল করতে হবে। এছাড়া সিম ও ই-সিম ইস্যু এবং রিপ্লেসমেন্টে আরোপিত ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির মতে, স্পেকট্রাম বরাদ্দের ওপর ভ্যাট আরোপ করা হচ্ছে, যা একই সম্পদের ওপর দ্বৈত কর হিসেবে বিবেচিত। তাই স্পেকট্রাম ফি-এর ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

এছাড়া মোবাইল অপারেটরদের কর্পোরেট কর হার কমানোর দাবিও রয়েছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির জন্য ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত না হওয়া কোম্পানির জন্য ৪৫ শতাংশ কর হার নির্ধারিত আছে।

স্পেকট্রাম নবায়নে বড় ছাড়ের দাবি

নভেম্বরে ৯০০, ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম নবায়ন করতে যাচ্ছে অপারেটররা। এএমটবের পক্ষ থেকে স্পেকট্রাম নবায়ন মূল্য ৫০ থেকে ৭৫ শতাংশ কমানোর দাবি জানানো হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে স্পেকট্রাম খরচ অপারেটরদের আয়ের ১৫ দশমিক ৭ শতাংশ, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় ১০ দশমিক ৪ শতাংশ এবং বৈশ্বিক গড় ৭ দশমিক ৭ শতাংশের চেয়ে অনেক বেশি।

ভবিষ্যতে কী হতে পারে

এএমটবের দাবি, স্পেকট্রাম নবায়ন মূল্য কমানো হলে অপারেটররা নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবে। এতে গ্রাহকরাও উপকৃত হবেন।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতিমধ্যে স্পেকট্রাম নবায়ন মূল্য ১০ থেকে ৩০ শতাংশ কমানোর প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে তিন অপারেটরের মোট নবায়ন ব্যয় প্রায় ১৩ হাজার ১০০ কোটি টাকায় দাঁড়াবে।

আরও পড়ুনঃ

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment