সিমের মালিকানা পরিবর্তন করবেন কীভাবে, খরচ কত টাকা

সিমের মালিকানা পরিবর্তন করতে হলে বর্তমান মালিক (দাতা) এবং নতুন মালিককে (গ্রহীতা) একসঙ্গে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে উপস্থিত হতে হয়। এটি একটি বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া, যেখানে উভয়ের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলতে হবে।

বাংলাদেশে বিভিন্ন মোবাইল অপারেটরের নিজস্ব নিয়ম ও চার্জ রয়েছে। সাধারণত নতুন মালিকের একটি বৈধ জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। দাতার এনআইডি নম্বর এবং নতুন মালিকের মোবাইল নম্বর প্রয়োজন হয়।

গ্রামীণফোনে মালিকানা পরিবর্তন

গ্রামীণফোনে সিমের মালিকানা পরিবর্তনের ফি ১১৫ টাকা। প্রক্রিয়াটি সম্পন্ন করতে দাতা ও গ্রহীতাকে একসঙ্গে গ্রামীণফোন সেন্টারে যেতে হবে।

এখানে কোনো অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হয় না, তবে উভয়ের এনআইডি নম্বর, নাম, জন্ম তারিখ ও ঠিকানা দিয়ে বায়োমেট্রিক যাচাই করা হয়। যদি কোনো একজনের আঙুলের ছাপ নির্বাচন কমিশনের ডেটাবেইসের সঙ্গে না মেলে, তাহলে মালিকানা পরিবর্তন ব্যর্থ হবে।

আরও পড়ুনঃ রিসাইকেল সিম কি? নতুন সিম ও রিসাইকেল সিমের মধ্যে পার্থক্য

মালিক মারা গেলে কী করবেন

সিমের নিবন্ধিত মালিক মারা গেলে উত্তরাধিকারীরা মালিকানা পরিবর্তন করতে পারেন। গ্রামীণফোনে এই প্রক্রিয়ার ফি ৩৪৫ টাকা।

এক্ষেত্রে মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, মৃত ব্যক্তি ও গ্রহীতার এনআইডি কপি এবং একটি নির্ধারিত ফরমে স্বাক্ষর করতে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ নতুন দামে টেলিটক সিম, ফিজিক্যাল সিম ও ই-সিম রিপ্লেসমেন্ট ১০০ টাকা

রবি, এয়ারটেল ও বাংলালিংকে মালিকানা পরিবর্তন

রবি ও এয়ারটেলের ওয়েবসাইট অনুযায়ী, সিমের মালিকানা পরিবর্তন সম্পূর্ণ ফ্রি। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে দাতা ও গ্রহীতাকে একসঙ্গে কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে।

বাংলালিংকেও মালিকানা পরিবর্তনের জন্য উভয়কে উপস্থিত হতে হয় এবং বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হয়। চার্জের পরিমাণ অপারেটরের নির্দিষ্ট নীতির উপর নির্ভর করে।

আরও পড়ুনঃ জিপিএ-৫ পেলেই টেলিটকের আগামী সিম, কিভাবে সংগ্রহ করবেন

টেলিটকে মালিকানা পরিবর্তন

টেলিটকে মালিকানা পরিবর্তনের জন্য দাতা ও গ্রহীতাকে একসঙ্গে কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হয়। দাতার ১ কপি এবং গ্রহীতার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উভয়ের এনআইডি লাগবে।

যদি দাতা নিজে উপস্থিত হতে না পারেন, তাহলে তাকে একটি অনুমোদনপত্র দিয়ে প্রতিনিধি পাঠাতে হবে।

এক এনআইডিতে সর্বোচ্চ কয়টি সিম

বিটিআরসির নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম রাখতে পারেন। এর বেশি সিম থাকলে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করতে হবে, নাহলে সিস্টেম থেকে সিমটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুনঃ টেলিটকের জেন-জি সিমে বিশেষ সুবিধা | কম খরচে কথা ও ডেটা

নিয়মিত টেক নিউজ আপডেট মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
ALL SIM Offer Update Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment